Main Menu

সিলেটে ৬ জুয়াড়ি গ্রেফতার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার (৩ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে মহানগরীর শাহপরাণ (রহ) থানাধীন সাদিপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শাহপরাণ (রহ) থানাধীন সাদিপুর এলাকায় অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-সিলেট মহানগরীর শাহপরাণ (রহ) থানার সাদীপুর এলাকার শহীদ বেদু রাম দাসের পুত্র রঞ্জিত দাস (৫২), একই এলাকার মৃত আব্দুল খালিকের পুত্র লায়েক আহমদ (৬০), সুনামগঞ্জ সদরের ষোলঘর এলাকার আব্দুল বারিকের পুত্র মিঠু মিয়া (৪০), ছাতক থানার পাইকপাড়া আনু মিয়ার পুত্র মো: বাচ্চু মিয়া (৪৫), সিলেট মহানগরীর শাহপরাণ (রহ) থানার আলবারাকা এলাকার নুরু মিয়ার পুত্র আলাল আজমদ(৪৬) ও ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যপাড়া এলাকার মৃত চান মিয়ার পুত্র জাহাঙ্গীর (৫৪)।

Manual5 Ad Code

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহঃ) থানায় নন এফআইআর প্রসিকিউশন রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code