সিলেটের কাজিরবাজার থেকে ৭ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাজিরবাজারের কাঠালহাঠা থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা (ডিবি) শাখার একটি টিম।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শাকিল আহমেদ (৩১), মো. আনোয়ার হোসেন (৪৫), আব্বাস আলী (৫৬), হায়দার আলী (৫৪), মিজান ভূইয়া (৫৮), দুলু চন্দ দেব (৪৮) ও পারভেজ আহমেদ (২৪)।
আটকের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার রাতে এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed