Main Menu

সিলেটে আর্ন্তজাতিক নৃত্য দিবসে র‌্যালী আলোচনা সভা

বৈশাখী নিউজ ডেস্ক: আর্ন্তজাতিক নৃত্য দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

সোমবার (২৯ এপ্রিল) বাংলাদেশ নৃত্যশিপ্লী সংস্থা, সিলেট বিভাগ এর সভাপতি শ্যামল ঘোষ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নীলঞ্জনা দাশ জুই এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপ্লকলা একাডেমীর সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাসগুপ্ত ও বিশিষ্ট কবি ও লেখক তুষার কর।

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ তপতি দাস,সাংগঠনিক সম্পাদক সান্তনা দেবী প্রমূখ।

বাংলাদেশ নৃত্যশিপ্লী সংস্থা, সিলেট বিভাগ ও সিলেট জেলা শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে আর্ন্তজাতিক নৃত্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেছেন নৃত্য মানুুেষর মন এবং মেধাকে বিকেশিত করে। একমাত্র নৃত্যের দেহভঙ্গিমার মাধ্যমে মনের সকল ভাব প্রকাশ করা সম্ভব। তবে সাধারন প্রকাশ ভঙ্গির চেয়ে নৃত্য ভঙ্গির মধ্যে ছন্দ, তাল এবং লয় থাকে।

Share





Related News

Comments are Closed