Main Menu

দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা। স্বর্ণের দাম ভরিতে ১১৫৫ টাকা কমানো হয়েছে।

Manual2 Ad Code

এখন ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৪৬১। যা এর আগে দাম ছিল ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা।

Manual6 Ad Code

সোমবার (২৯ এপ্রিল) টানা ৬ দফায় স্বর্ণের দাম ভরিতে কমানো হয়েছে ৭ হাজার ৯৬৭ টাকা। এর আগে ২৩ এপ্রিল স্বর্ণের দাম ভ‌রিতে কমানো হয়েছে ৩১৩৮। ২৪ এপ্রিল স্বর্ণের দাম ভ‌রিতে কমানো হয়েছে ২ হাজার ৯৯ টাকা। ২৫ এপ্রিল স্বর্ণের দাম ভ‌রিতে কমানো হয়েছে ৬৩০ টাকা। ২৭ এপ্রিল ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে ৬৩০ টাকা। ২৮ এপ্রিল ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে ৩১৫টাকা।

সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার ৪টা থেকেই নতুন দাম কার্যকর করা হবে।

Manual7 Ad Code

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের ৯১ হাজার ২০১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৫ হাজার ৮৩৯ টাকা।

তবে স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

Manual3 Ad Code

এর আগে চল‌তি এপ্রিল মাসের ৬, ৮ ও ১৮ তারিখ স্বর্ণের দা‌ম বা‌ড়ি‌য়ে‌ছিল বাজুস। এর ম‌ধ্যে ৬ এপ্রিল বাড়ানো হয়েছিল ১ হাজার ৭৫০ টাকা, ৮ এপ্রিল ১ হাজার ৭৫০ টাকা এবং ১৮ এপ্রিল ২ হাজার ৬৫ টাকা। পরে ২০ এপ্রিল ৮৪০ টাকা কমানোর এক দিন পর ২১ এপ্রিল আবার ভরিতে ৬৩০ টাকা বাড়ায় বাজুস। এরপর ৪৮ ঘণ্টা পার না হতেই ভালো মানের স্বর্ণের ভরি ৩১৩৮ কমানোর ঘোষণা দিল বাজুস। ২৪ এপ্রিল ফের ২ হাজার ৯৯ টাকা কমানো হয়েছে স্বর্ণের দাম। ২৫ এপ্রিল ১ ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে ৬৩০ টাকা। ২৭ এপ্রিল ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে ৬৩০ টাকা। ২৮ এপ্রিল ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে ৩১৫ টাকা। ২৯ এপ্রিল ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে ১১৫৫ টাকা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code