Main Menu

সিলেটে ৮৩ পিস ইয়াবাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত মো. মঈন উদ্দিন খান (২৮) নগরীরর সুবিদবাজারের ৫১/এ, নূরানী এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে নগরীর ধোপাদীঘিরপাড় ওয়াকওয়ে থেকে ঐ মাদক কারবারিকে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন ধোপাদীঘিরপাড় ওয়াকওয়ে এলাকায় অভিযান পরিচালনা করে মঈন উদ্দিনকে আটক করে। এসময় তার দেহে তল্লাশি চালিয়ে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

 

Share





Related News

Comments are Closed