লোহিত সাগরে নৌকা ডুবে ৩৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরের জিবুতি উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যরা নিখোঁজ রয়েছেন। এমন খবর দিয়েছে বিবিসি ।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ এপ্রিল) আট বছর বয়সী এক বালকসহ অন্তত ৩৩ জন ইথিওপিয়ান অভিবাসী জিবুতির উপকূলে নৌকা ডুবে মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
জিবুতি কোস্টগার্ডের সিনিয়র কর্মকর্তা ইস ইইয়াহ বলেছেন, যারা ডুবে যাওয়া নৌকায় ছিলেন তারা ইয়েমেন ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। কারণ তাদের নিজের দেশের তুলনায় সেখানে জীবন আরও বেশি সংগ্রামের ছিল। ডুবে যাওয়া নৌকাটিতে অন্তত ৭৭ জন অভিবাসী ছিলেন। এর মধ্যে ২০ জনের বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম জীবিত উদ্ধারকৃতদের ইতোমধ্যে ইথিওপিয়ায় প্রত্যাবাসন করেছে।
এদিকে নিহত অভিবাসীদের জন্য শোক প্রকাশ করেছেন জিবুতিতে নিযুক্ত ইথিওপিয়ার রাষ্ট্রদূত বারহানু সেগায়ে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দুঃখ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘জিবুতি থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবৈধপন্থায় ভ্রমণ অত্যন্ত বিপজ্জনক এবং এতে করে ক্রমাগত আমাদের নাগরিকরা তাদের জীবন হারাচ্ছেন।’
বিবিসি বলছে, স্থলবেষ্টিত ইথিওপিয়ায় গৃহযুদ্ধের পর পালিয়ে আসা লোকেরা প্রায়শই জিবুতি এবং ইয়েমেনের মধ্য দিয়ে সৌদি আরব এবং তার বাইরেও অন্য অনেক দেশে ভালো সুযোগের সন্ধানে গিয়ে থাকেন। তাদের মধ্যে কেউ কেউ আবার আটকে যান ইয়েমেনে। আরব উপদ্বীপের এই দেশটিও যুদ্ধের কবলে রয়েছে।
উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেও লোহিত সাগরে আরেকটি নৌকা দুর্ঘটনায় অন্তত ৩৮ ইথিওপিয়ান মারা গেছেন। এছাড়া গত এক দশকে লোহিত সাগরের একই এলাকায় প্রায় এক হাজার লোককে মৃত বা নিখোঁজ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed