চতুর্থ ধাপে সিলেটের ৭ উপজেলায় ভোট ৫ জুন
বৈশাখী নিউজ ডেস্ক : ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ও শেষ ধাপে ৫৫টি উপজেলায় ভোট হবে। এরমাঝে সিলেট বিভাগের ৭ উপজেলা রয়েছে।
এই সাত উপজেলা হলো- সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ, সদর ও মধ্যনগর; সিলেট জেলার জকিগঞ্জ ও কানাইঘাট; হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে আগারগাঁওয়ে নির্বাচনে ভবনে নির্বাচন কমিশনের ৩২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিশনের বৈঠকের পর ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী— রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে। প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন। ৫৫টি উপজেলার মধ্যে দুটিতে ইভিএমে ভোট হবে বলে তিনি জানান।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More



Comments are Closed