সিলেটে ৮৩ পিস গোলাপী রংয়ের ইয়াবাসহ গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে গোলাপী রংয়ের ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মঙ্গলবার (২৩ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার মাদক বিক্রেতা আব্দুল বাছিত (৬১) কানাইঘাট উপজেলার লন্দিরমাঠি গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খাদিমপাড়া বিআইডিসি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আব্দুল বাছিতকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ৮৩ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার অনুমানিক মূল্য ২৪ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা দায়ের হয়েছে।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed