জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি শংকর রায় (৬৮) আর নেই।
সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টায় নিজ গ্রামের শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
জ্যেষ্ঠ সাংবাদিক শংকর রায় ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সক্রিয় কর্মী ছিলেন। বর্ণাঢ্য জীবনে তিনি নাট্যকর্মী এবং ৪০ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন।
এদিকে, জ্যেষ্ঠ এ সাংবাদিকের মৃত্যুতে সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, জগন্নাথপুর উপজেলা পরিষদ, চেয়ারম্যান নুরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, জগন্নাথপুর জনস্বাস্থ্য সহকারী প্রকৌশল আব্দুর রব সরকার, প্রেসক্লাব, জগন্নাথপুর টিভি জার্নালিস্ট এসোসিয়েশনে সভাপতি গোবিন্দ দেব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিদেহী আত্মার শান্তি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed