সিলেটে বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন স্থানে বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় অধিদপ্তরের সিলেট কার্যালয় থেকে প্রেরিত ২৪ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে সিলেটের কিছু এলাকায় দমকা ও প্রবল বাতাসের সাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও কিছু এলাকায় শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এসময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে আর্দ্রতা বৃদ্ধির কারণে অস্বস্তি বাড়তে পারে।
এছাড়া বিভাগের মৌলভীবাজার জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
বিগত ২৪ ঘন্টায় সিলেটে সর্বোচ্চ ৩৪ ডিগ্রী এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রী রেকর্ড করা হয়েছে বলে জানানো হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed