কোম্পানীগঞ্জে খাল থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ-কাঠালবাড়ী রাস্তার পাশের খাল থেকে বাবুল ইসলাম বাবলু (৪৮) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তি উপজেলার উত্তর ইসলামপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।
শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় কাঠালবাড়ী রাস্তার থ্রি-স্টার মিলের পাশ থেকে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে।
এদিকে, বাবুল ইসলামের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগা অবস্থায় পাওয়া যায়। মোটরসাইকেলের সামনের ও পেছনের বেশ কিছু পার্স ভাঙ্গা এবং তার মাথায় জখম ও পা ভাঙ্গা অবস্থায় গাছের পাশে খালের পানিতে পাওয়া যায়।
পরিবারের দাবি-কেউ পরিকল্পিত ভাবে বাবুলকে হত্যা করেছে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নবকুমার সিংহ জানান, সকাল সাড়ে ৬টায় একটি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। প্রাথমিক ভাবে দেখে মনে হয়েছে- দুর্ঘটনা। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো বলা যাচ্ছে না দুর্ঘটনা নাকি হত্যা। লাশের সুরতহাল প্রতিবেদন করে পোস্টমর্টেমের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed