সিলেটে টুরিস্ট বাস উল্টে অর্ধশত পর্যটক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সাদাপাথর নামক টুরিস্ট বাস উল্টে অর্ধশত পর্যটক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের সদর উপজেলার ধোপাগুল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদাপাথর নামে বাসটি অন্তত বিশ পর্যটক নিয়ে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রের উদ্দেশে নগরীর আম্বরখানা থেকে রওনা হয়। পথে ধোপাগুল পয়েন্ট পেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনায় অন্তত অর্ধশত যাত্রী আহত হয়েছেন। ৯৯৯-এ ফোন দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। স্থানীয়রা বেশ কয়েকজন আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ এসে বাকিদের উদ্ধার করে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাদাপাথর পরিবহনের ম্যানেজার হাফিজুল ইসলাম বলেন, নগরীর আম্বরখানা থেকে (সিলেট মেট্রো জ ১১- ০০৪০) নাম্বারের গাড়িটি সাদাপাথর যাওয়ার পথে ধোপাগুল পয়েন্ট পেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ১৫ থেকে ২০ জনের মতো আহত হয়েছেন।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া জানান, পর্যটকবাহী বাস উল্টে বাসটিতে থাকা সব যাত্রী আহত হয়েছেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ১৫ জনকে পেয়েছে। বাকিদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন।
তিনি জানান ভোলাগঞ্জ সড়কের সদর উপজেলার ধোপাগুল এলাকায় একটি ব্রিজের কাছে অতিরিক্ত গতিতে মোর নিতে গিয়ে বাসটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়। এর আগে বাকিদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed