কোম্পানীগঞ্জে ২৬৫ বোতল ফেনসিডিলসহ চোরাকারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার হাওর এলাকা দিয়ে মাদক পাচারের সময় ২৬৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ মার্চ) ভোর ৫টায় কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরিনগর এলাকার হিংড়া হাওর থেকে কোম্পানীগঞ্জ থানার এসআই অজয় চন্দ্র রায়ের নেতৃত্বে এএসআই মাহফুজ সংঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে হারুন মিয়া ওরফে তারুন মিয়া (৫৫)কে আটক করে।
তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুজারকান্দি রুস্তমপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
এসআই অজয় চন্দ্র জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান গেলে হিংড়া হাওর এলাকায় গোপনে অবস্থাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যেতে চায়। এসময় তাদের সাথে থাকা বাঁশের ৩টি ভার থেকে ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে কোম্পানীগঞ্জের গৌরিনগর গ্রামের মৃত আব্দুল জহির ছেলে কুতুব উদ্দিন (৫১) নাম বলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে আসামীকে আদালতে প্রেরণ হয়েছে। তদন্ত করে অন্য আসামীদেরও আইনের আওতায় আনা হবে এবং কোম্পানীগঞ্জে কাউকে মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed