লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ ২
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই জন।
নিহত মুরুলী চন্দ্র (৪৩) কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে।
শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলারের নিকটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান (৩৩) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া (৪৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতে ৪/৫ জনের একটি পাচারকারী চক্র ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় গরু পাচার করতে ভারতে প্রবেশ করেন। গরুর রাখালরা ভারতীয় গরু নিয়ে বুড়িরহাট সীমান্ত দিয়ে ফিরছিলেন। এ সময় বিএসএফ তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে ৩ জন বাংলাদেশি রাখাল গুলিবিদ্ধ হন। পরে বাকিরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রংপুরে নেওয়ার পথে মুরুলী চন্দ্র মারা যান। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মুরলী চন্দ্র নামে একজনের মরদেহ আমরা উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিজিবির লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেনকে মোবাইল ফোনে কল দেওয়া হলে ধরেননি।
এরআগে গত ২৫ মার্চ সোমবার রাতে জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম সীমান্ত এলাকায় ৯২৩ নম্বর পিলারের ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে লিটন পারভেজ (২২) নামের এক তরুণ আহত হন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে লিটনের লাশ বাংলাদেশে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed