নানা আয়োজনে সিলেটে স্বাধীনতা দিবস উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরেই সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ভিড় করেন নানা স্তরের মানুষ। শহিদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের জন্মদিন উদযাপন।
সকালে শহিদ মিনারের গিয়ে দেখা যায়, নানা শ্রেণির মানুষের ভিড়। ফুল হাতে শহিদ মিনারে সমবেত হয়েছেন তারা। মিছিল নিয়েও এসেছেন অনেকে। বেলা বাড়ার সাথেসাথে ফুলে ফুলে ঢেকে যায় শহিদ মিনারের পুরো বেদি।
স্বাধীনতা দিবস উদযাপনে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। রয়েছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নানা কর্মসূচি।
এদিকে, সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, এমসি কলেজ, সরকারি কলেজসহ সকল প্রতিষ্ঠানেই পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
স্বাধীনতার উচ্ছ্বাসে আবালবৃদ্ধবনিতা সেজেছেন লাল-সবুজের পতাকার আদলে।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed