সিলেট সেনানিবাসে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সেনানিবাসে সমরাস্ত্র প্রদর্শনী ২০২৪-এর উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল।
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপনের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জামাদিসমূহ জনসাধারণের প্রদর্শনের আয়োজন করা হয়। এই সমরাস্ত্র প্রদর্শনী সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি সর্বসাধারণের জন্য আগামী ৩০ মার্চ পর্যন্ত উন্মুক্ত থাকবে।
সমরাষ্ত্রের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও পাবর্ত্য চট্টগ্রামে শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদানসহ দেশগঠন ও আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদানও বর্ণিত প্রদর্শনীতে উপস্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট ও জালালাবাদ সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সিলেট অঞ্চলের বেসামরিক সরকারী কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed