গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ১৪
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বুধবার অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম কমলা খাতুন (৬৫)। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, কমলা খাতুন শরীরের ৮০ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন।
ডা. তরিকুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় সোলাইমান মোল্লা, মনসুর আলী, শিশু তায়েবা, আরিফুল ইসলাম, মহিদুল, নার্গিস খাতুন, জহিরুল ইসলাম, মোতালেব, মো. সোলায়মান, রাব্বি, তাওহীদ, ইয়াসিন ও মশিউরসহ এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে।
এখনও চিকিৎসাধীন ৮–১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
গত বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। বাড়ির লোকজন সেটি রাস্তায় ফেলে দিলে বিস্ফোরণ ঘটে।
Related News
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সতর্কতামূলক এক নতুন বার্তা দেওয়াRead More
ঘোড়াশালে বিদ্যুতের ইউনিট বন্ধ, লোডশেডিংয়ের শঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশেরRead More



Comments are Closed