Main Menu

সুখী দেশের শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশ ১২৯তম

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক সুখ দিবসে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪ প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে বিশ্বের সবচেয়ে সুখী দেশের নাম হচ্ছে ফিনল্যান্ড। টানা সপ্তমবার তালিকার শীর্ষে রয়েছে দেশটি।

এদিকে, গতবারের মতো এ বছরও সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান পিছিয়েছে। আর তালিকায় একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান।

বিশ্বের সুখী দেশ নিয়ে বার্ষিক এ তালিকা আজ বুধবার প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত এ-সংক্রান্ত জরিপ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয় ১৪৩টি দেশকে।

Manual3 Ad Code

২০২৪ সালের প্রতিবেদনে বাংলাদেশ রয়েছে ১২৯তম অবস্থানে। গত বছর এ অবস্থান ছিল ১১৮তম। সে হিসাবে এ বছর বাংলাদেশের অবস্থান ১১ ধাপ পিছিয়েছে। গতবারের আগের বছর অর্থাৎ ২০২২ সালে বাংলাদেশ ছিল তালিকার ৯৪ নম্বরে।

এ বছরের তালিকায় যথারীতি ওপরের দিকে রয়েছে নরডিক অঞ্চলের দেশগুলো। প্রথম পাঁচটি সুখী দেশের মধ্যে রয়েছে এ অঞ্চলের আরও তিনটি দেশ ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন। এসব দেশের অবস্থান যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ। এ ছাড়া সুখী দেশ হিসেবে পাঁচ নম্বরে রয়েছে ইসরায়েলের নাম।

নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়ার অবস্থান তালিকার যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে।

এক দশকের বেশি আগে থেকে সুখী দেশ নিয়ে এমন তালিকা প্রকাশ করা হচ্ছে। কিন্তু এবারই প্রথম বিশ্বের অন্যতম ধনী ও সমৃদ্ধ দেশ যুক্তরাষ্ট্র এবং জার্মানি প্রথম ২০টি সুখী দেশের তালিকায় স্থান পায়নি। এ বছর দেশ দুটির অবস্থান যথাক্রমে ২৩তম ও ২৪তম।

বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে নেপাল রয়েছে ৯৩তম, পাকিস্তান ১০৮তম, মিয়ানমার ১১৮তম, ভারত ১২৬তম ও শ্রীলঙ্কা ১২৮তম, আফগানিস্তান ১৪৩তম অবস্থানে।

আফগানিস্তানের এ অবস্থান তালিকার সর্বনিম্নে। ২০২০ সালে পশ্চিমা–মদদপুষ্ট আশরাফ গনি সরকারকে হটিয়ে দেশটির শাসনক্ষমতায় আসে তালেবান। এর পর থেকেই দেশটি এক নজিরবিহীন মানবিক সংকটে পড়ে রয়েছে।

Manual1 Ad Code

এক দশকের বেশি আগে থেকে সুখী দেশ নিয়ে এমন তালিকা প্রকাশ করা হচ্ছে। কিন্তু এবারই প্রথম বিশ্বের অন্যতম ধনী ও সমৃদ্ধ দেশ যুক্তরাষ্ট্র এবং জার্মানি প্রথম ২০টি সুখী দেশের তালিকায় স্থান পায়নি। এ বছর দেশ দুটির অবস্থান যথাক্রমে ২৩তম ও ২৪তম।

Manual4 Ad Code

বিপরীতে, প্রথম ২০টি দেশের তালিকায় প্রবেশ করেছে কোস্টারিকা (১২তম) ও কুয়েত (১৩তম)।

সুখী দেশের তালিকা করার ক্ষেত্রে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, উদারতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনায় নেওয়া হয়।

Manual3 Ad Code

এদিকে চলতি বছরের প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের অধিকাংশ অঞ্চলেই বয়স্কদের তুলনায় তরুণেরা বেশি সুখী। আবার ইউরোপ ছাড়া সব অঞ্চলে সুখ নিয়ে অসমতা বেড়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code