Main Menu

সিলেটে পুলিশী অভিযানে ১২ জুয়াড়ি গ্রেপ্তার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার (১৯ মার্চ) ভোররাত সাড়ে ৩টার দিকে কোতয়ালী মডেল থানাধীন বেতেরবাজারস্থ মুড়ি ফ্যাক্টরির পিছনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন- বদরুল ইসলাম (৪৫), মো. জামাল হোসেন (৪৮), মো. আব্দুর রশিদ (৩২), জয়নাল আবেদিন (৫৫), মো. বাবুল মিয়া (৩৫), কাওসার আহমেদ (৪৫), আহাদুজ্জামান (৫২), মো. লিটন মিয়া (৪৫), আলী হোসেন (৩০), সিরাজ মিয়া (৪৮), মো. কাইয়ুম (৫৫), আব্দুল হাই (৫৫)।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, মঙ্গলবার রাতে মহানগর গোয়েন্দা বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন বেতেরবাজারস্থ মুড়ি ফ্যাক্টরির পিছনে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নন এফআইআর ধারায় মামলা দায়ের করে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code