সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌহাট্রা এলাকার সরকারী আলিয়া মাদ্রাসা মাঠ থেকে রাশেদ আহমদ (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে আলীয়া মাদ্রাসা মাঠের পশ্চিম প্রান্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন থেকে ওই যুবক মাঠের পাশেই থাকতেন। মঙ্গলবার সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন। পরবর্তীতে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিপূর্ণ ঠিকানা এখনো পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।
Related News
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামামদ আব্দুল মালেকের (এমএRead More
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More



Comments are Closed