বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক কারখানায় চাকরির দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ভাড়া বাসায় আটকে রেখে ধর্ষণের মামলায় পুলিশ হেলাল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে পুলিশ হবিগঞ্জ বিচারিক আদালতের নির্দেশে হবিগঞ্জ কারাগারে পাঠিয়েছে।
হেলাল মিয়া মাধবপুর পৌরশহরের ৯ নং ওযার্ডের আলী রহমানের ছেলে।
ভিকটিম ও পুলিশ জানায় হেলাল মিয়র সঙ্গে ভিকটিমের মোবাইল ফোনে পরিচয় হয়। পরিচয় সূত্র ধরে হেলাল মিয়া ভিকটিমকে আশ্বাস দেয় কুড়িগ্রাম থেকে চলে আসলে তাকে নোয়াপাড়া পোশাক কারখানায় চাকরি দিয়ে তাকে বিয়ে করবে। সরল বিশ্বাসে গত এক মাস আগে ভিকটিম কুড়িগ্রাম থেকে মাধবপুর চলে আসলে হেলাল মিয়া মাধবপুর উপজেলা নোয়াপাড়ায় একটি ভাড়া বাসায় উঠেন। চাকরি না দিয়ে ও বিয়ে না করে ভাড়া বাসায় আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করে। পরে কোন উপায়ন্তর না পেয়ে ১৪ মার্চ বৃহস্পতিবার রাতে হেলাল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মাধবপুর থানায় মামলা করা হয়।
পুলিশ ধর্ষণের মামলায় হেলাল মিয়াকে শুক্রবার গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে হবিগঞ্জ কারাগারে পাঠিয়েছে।
মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই শিবানী দাশ জানান, ধর্ষণের শিকার তরুণীর ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
Related News
কুমিল্লায় নিখোঁজ হওয়া ৪ মেয়ে শিক্ষার্থী হবিগঞ্জ থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার মেয়ে শিক্ষার্থীকে হবিগঞ্জের একটি মাজার এলাকাRead More
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহতRead More



Comments are Closed