নেত্রকোণার মদনে শিশু নিহতের ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধি: নেত্রকোণার মদনে গত শুক্রবার যাত্রাকালী খালের মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে শিশু সজীব (১১) নিহতের ঘটনায় রহস্যজনক,পরিকল্পিত হত্যা বলে জানায় এলাকাবাসী ও জনপ্রতিনিধি।
শনিবার (১৬ মার্চ) উপজেলা ফতেপুর ইউনিয়নের ইউপি সদস্য বকুল মিয়া জানান দু’পক্ষের সংঘর্ষে শিশু সজীব নিহত হয়নি। শিশু সজীবকে পরিকল্পিতভাবে কাদের মুন্সির ভাই, আব্দুর রহিম মুন্সির বাড়িতে ডেকে নিয়ে তার ছেলে সুলেমান, নিজামসহ কয়েকজন মিলে তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। এ ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ জনগন দুঃখ প্রকাশ করে বলে শিশু সজীবকে যারা হত্যা করেছে পুলিশ প্রশাসন সঠিক তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই সাধারণ জনগণের প্রত্যাশা।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Related News
কিশোরগঞ্জের পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ২৪ কেজি সোনা-রূপা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিকRead More
মেয়ের সর্বনাশ করার অভিযোগে বাবা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় নিজের বাবার ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী গৃহকর্মী (১৩) অন্তঃসত্ত্বাRead More



Comments are Closed