২ লাখ ২০ হাজার রুপিসহ মোটরসাইকেল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগরে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ২০ হাজার ভারতীয় রুপিসহ একটি রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)।
শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী মোহনপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন কালীপুর এলাকায় এসব ভারতীয় রুপিসহ মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বিজিবি।
বিজিবি সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী মোহনপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন কালীপুর এলাকায় স্থানীয় লোকজন লোক পরিত্যক্ত অবস্থায় ভারতীয় রুপিসহ একটি মোটরসাইকেল দেখতে পায়। পরে বিজিবি খবর পেয়ে সেখান থেকে ২ লাখ ২০ হাজার ভারতীয় রুপিসহ একটি রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করে।
মধ্যনগর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ভারতীয় রুপিসহ একটি মোটরসাইকেল উদ্ধারের পর জব্দ তালিকায় বিজিবি মধ্যনগর থানায় হস্তান্তর করেছে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed