সিলেটে ৯৮০০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরের ময়দান থেকে ৯ হাজার ৮০০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। এসময় ঘটনার সাথে জড়িত ২ চোরাকারবারিকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই পেঁয়াজের চালান জব্দ করে।
এ ঘটনায় আটককৃতরা হলো, টাঙ্গাইলের বাসাইল থানার বালিয়া উত্তরপাড়া এলাকার (বর্তমানে- এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজারে বসবাসরত) আব্দুল গফুর মিয়ার ছেলে মো. সানোয়ার মিয়া (৪৭) ও কোম্পানীগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. মামুন আহমেদ (১৯)।
এসময় তাদের হেফাজত হতে ২৪৫ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১১ লক্ষ ৭৬ হাজার টাকা। এছাড়া উক্ত ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি ড্রাম ট্রাক আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটক আসামীদের বিরুদ্ধে এসএমপির কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed