দেশের বাইরে না যাওয়ার শর্তে জামিন পেলেন সিলেট বিএনপির ২ নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দায়ের হওয়া বিভিন্ন থেকে উচ্চ আদালতের পর এবার নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন সিলেট মহানগর বিএনপির ৫ নেতা। এরমধ্যে সিলেট মহানগর বিএনপির অন্যতম দুই নেতাকে ‘দেশের বাইরে না যাওয়ার শর্তে’ জামিন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরে আলম ভূঁইয়া জামিন মঞ্জুর করেন।
‘দেশের বাইরে না যাওয়ার শর্তে’ জামিনপ্রাপ্তরা হলেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী বলেন, গত বছরের ২৮ অক্টোবর থেকে সরকারের পদত্যাগ দাবীতে বিএনপির চলমান একদফা আন্দোলনে সিলেট নগরীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় সিলেট মহানগরের ৫ জন নেতাকর্মীকে নিম্ন আদালত জামিন দিয়েছেন। তবে আমাদের মহানগর কমিটির সভাপতি নাসিম হোসাইন ও আমাকে বিদেশ না যাওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছে।
এরআগে গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নাসিম, লোদীসহ সিলেট বিএনপির অন্তত ৫০ নেতাকর্মী ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed