সড়কের পাশে মিললো লাশ, শরীরে আঘাতের চিহ্ন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে মৌলভীবাজার-সিলেট সড়কের পাশে থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৯টায় উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় মৌলভীবাজার সিলেট সড়কের পাশে লাশটি দেখতে পায়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, এখনও পর্যন্ত লাশের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য কদর আলী জানান- নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
Related News
কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা,Read More
কমলগঞ্জে গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ ইউপি সদস্যের
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: চোরাই গরু উদ্ধার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজারেরRead More



Comments are Closed