কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মুক্তার হোসেন (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার নোয়াগাঁও গ্রামের নওশাদ আলী কনাই মিয়া’র পুত্র।
বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় পাড়ুয়া উজান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১১টায় একজন ফোন করে আমাকে বিষয়টি জানিয়েছেন। পরে খবর নিয়ে জানতে পারি পানির সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুক্তার হেসেন আহত হন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তার হোসেন বুধবার সকালে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালাতে যান। বাড়ির পশ্চিম পাশে নির্জন একটি জায়গায় বৈদ্যুতিক পাম্প স্থাপন করা ছিল। কিছুক্ষণ সেচ পাম্প চলার পর হঠাৎ বিদ্যুৎ চলে গেলে আবারও সুইজ দেওয়ার জন্য যায় সে। কিন্তু পানি না আসায় সেচ পাম্পে দিয়ে পানি দিতে যান। এ সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেচ পাম্পের পাশে পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশের পোস্টমর্টেম করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed