সিলেটে আদালতে হাজিরা দিতে আসার পথে যুবক খুন
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের আদালতে হাজিরা দিতে আসার পথে ফেঞ্চুগঞ্জে প্রতিপক্ষের হামলায় জুনেদুল ইসলাম (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। সঙ্গে থাকা তার বড় ভাই জাহেদুল ইসলামও (৩৩) আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামের জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নিহত জুনেদুল বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে।
জানা গেছে, জুনেদুল ইসলাম তার ভাই জাহেদুল ইসলামকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে সিলেটের আদালতে যাচ্ছিলেন একটি মামলায় হাজিরা দিতে। পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন তাদের অটোরিকশা আটকে ধারালো অস্ত্র হাতে অতর্কিত হামলায় চালায়। হামলায় জুনেদুল ঘটনাস্থলেই নিহত হন। তার ভাই জুনেদুল গুরুতর আহত হন। আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।
তিনি বলেন, ‘দুপক্ষই বালাগঞ্জ উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল। মামলায় হাজিরা দিতে আসার পথে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবেই হামলা করেছিল বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।’ আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি বলেও জানান তিনি।
« সিলেটে তাফিদা ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প সম্পন্ন (Previous News)
(Next News) জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত »
Related News
জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ২৭ নৌকা ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৭টি নৌকা ধ্বংস করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর)Read More
জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জুবেল আহমদ (৩২) নামেRead More



Comments are Closed