দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের মহান শহীদ দিবস পালন
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন বলেন, ২১ শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। স্বাধীনতার মূল্য যদি রক্ত হয়, তাহলে বাংলাদেশ অনেক বেশি দাম দিয়েছে- কথাটি বলেছিলেন একজন পশ্চিমা লেখক। মাত্র দুই যুগের সময়ে দ্বি-জাতি তত্ত্বে মহান্ধ একটি জাতিকে বাঙালি জাতীয়তাবাদে অনুপ্রাণিত করে একটি স্বাধীন দেশের পতাকা উত্তোলন-এ-ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক মাইল ফলক। তিনি বলেন, ভাষা আন্দোলন কেবল ভাষার দাবী প্রতিষ্ঠার আন্দোলন ছিল না। এটি ছিল একটি জাতিগোষ্ঠির আত্ম পরিচয়। প্রতিষ্ঠারও সংগ্রাম। ’৫২ এর পথ ধরেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আফসোসের বিষয় বর্ণমালা সমৃদ্ধ প্রাচীন সিলেটি নগারি ভাষা আজ উপেক্ষিত হচ্ছে। প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণিতে বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠির ৫টি ভাষায় শিক্ষা উপকরণ প্রস্তুত ও পাঠদান শুরু হয়েছে, কিন্তু সিলেটি নাগরি ভাষা উন্নয়নে রাষ্ট্র ও দেশের মাতৃভাষা ইন্সটিটিউটের কোন কার্যকর ভূমিকা দৃশ্যমান নেই। ভাষাগত বৈচিত্র্যের সযত্নে লালন ও সুরক্ষা ওপর জোর দিতে হবে। যাতে ভাষার কারণে কোন বিরোধ ও বৈষম্য সৃষ্টি না হয়। সিলেটি নাগরি ভাষা-কে লিখিত ভাষা চালু ও রাষ্ট্রের ২য় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবী জানান। মোটকথা দেশের সকল মাতৃভাষাকে রক্ষা করতে হবে।
বুধবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জিন্দাবাজার পয়েন্টে প্রভাতফেরি পূর্ব এক গণজমায়েতে সভাপতির বক্তব্য জননেতা মকসুদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক আব্দুল করিম পাখি মিয়া, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়ালি ফলিক, সরোজ ভট্টাচার্য্য, রফিকুল ইসলাম শিতাব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সাবেক সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, যুবনেতা শেখ মোঃ দীপু, ব্যাংকার বাহারুল ইসলাম চৌধুরী প্রমুখ।
প্রভাতফেরি শেষে নেতৃবৃন্দ সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed