Main Menu

সিলেটে পু‌লিশের গা‌ড়িতে বাসের ধাক্কা, চালক-সুপারভাইজার-হেলপার গ্রেপ্তার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ধাক্কা দিয়ে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের গুরুতর আহত করা বেপরোয়া বাসের ওই বাসের চালক এবং হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার চালক ও হেলপার হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার পৈরতলা গ্রামের মৃত কান্তি চন্দ্র দেবের ছেলে (বাসচালক) বাবুল চন্দ্র দেব (৪৯) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার রামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে (হেল্পার) এরশাদ হোসেন (৪২)।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জ জেলার বাহুবল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সিলেট মহানগর পুলিশ।

Manual8 Ad Code

এদিকে র‍্যাব-৯ এর একটি টিম শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা কোতয়ালি মডেল থানাধীন এলাকা থেকে বাসের সুপারবাইজার জয়নাল মিয়াকে (৪০) গ্রেপ্তার করে। তিনি কুমিল্লা জেলার মৃত নিয়ামত খানের ছেলে।

Manual7 Ad Code

সুপারবাইজার জয়নাল মিয়া।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে সিলেট-সুনামগঞ্জ মহসড়কের তেমুখী পয়েন্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ‘রিয়েল কোচ’ নামে একটি বাস বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে পার্কিংরত পুলিশের পিকআপ ভ্যান এবং পুলিশ কর্মকর্তা-সদস্যদের চাপা দেয়। এতে আজবাহার আলী শেখসহ পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয়জন সদস্য গুরুতর আহত হন এবং পুলিশের পিকআপ ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়।

আজবাহার আলী শেখ ছাড়া বাকি আহতরা হলেন- অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাউসার দস্তগীর, সিলেট বিমানবন্দর থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) জহুরুল ইসলাম, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুনু মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম ও গাড়িচালক নায়েক হাবিবুর রহমান।

Manual2 Ad Code

ঘটনার পরপরই বাসটির চালক, সহকারী ও সুপারভাইজার পালিয়ে যান। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এসএমপি’র জালালাবাদ থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশের পাশাপাশি অভিযুক্তদের ধরতে র‍্যাব-৯-ও অভিযান শুরু করে এবং ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যেই বাসটির চালক, সহকারী ও সুপারভাইজারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Manual6 Ad Code

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তার ৩ জনকে আদালতে পাঠানো হয়েছে।’

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code