জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি
বৈশাখী নিউজ ডেস্ক: মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অবঃ) মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪০তম মৃত্যুবার্ষিকীতে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে জেনারেল এমএজি ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে জেনারেল ওসমানীর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সিলেট এরিয়ার সকল উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed