সিলেটে একাধিক সিএনজিতে বেপরোয়া বাসের ধাক্কা, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উপশহরে অন্তত ৬টি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে একটি বেপরোয়া বাস। এতে করে অটোরিকশাগুলোতে থাকা মহিলা সহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানাধীন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাজী রিপন সরকার।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, রোববার দুপুর বারোটার দিকে উপশহর এলাকার মেন্দিবাগ পয়েন্টে একটি বাস (ঢাকা মেট্রো ১১-১৫৮০) বেপরোয়া গতিতে এসে পাঁচ থেকে ছয়টি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে করে সিএনজি চালিত অটোরিকশাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গাড়িতে থাকা মহিলা সহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে গেছে।
এবিষয়ে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাজী রিপন সরকার বলেন, বাসের চালক মনে হয় ভুল করে ব্রেকে চাপ দিতে গিয়ে এক্সেলেটারে চাপ দিয়ে দেয়। এতে করে বাসটি নিয়ন্ত্রনহীন হয়ে পড়ে।
তিনি বলেন, এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেলেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা নগরীর প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed