Main Menu

সিলেটে সিএনজি অটোরিকশায় যাত্রীর টাকা ছিনতাই, আটক ২

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে মোগলাবাজার যাওয়ার উদ্দেশ্যে বুধবার দিবাগত রাত তিনটার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেন সেহান আহমদ (১৯)। সিএনজিতে আগে থেকেই চালক আবজল আলী রাজু (৩১) ও যাত্রীবেশে ছিনতাইকারী তারেকুর রহমান তানভির (২২) ওৎ পেতে ছিলেন। সিএনজিটি মোগলাবাজার থানাধীন পারাইচক এলাকায় পৌছলে ধারালো অস্ত্রের মুখে সেহানের ফোন ও নগদ বিশ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় তারা। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন সেহান।

Manual8 Ad Code

পরে রাত সাড়ে তিনটার দিকে সেহান আহমদ মোগলাবাজার থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে মোগলাবাজার থানাধীন কুচাই এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করে।

গ্রেফতারকৃত দুই ছিনতাইকারী

পুলিশ সূত্রে জানা যায়, মোগলাবাজার থানাধীন রাঘবপুর এলাকার বাসিন্দা মুছব্বির মিয়ার ছেলে সেহান আহমদ (১৯) বাসায় যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠে। সিএনজিটি মোগলাবাজার থানাধীন পারাইচক এলাকার পৌছা মাত্রই চালক ও যাত্রীবেশে ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে সেহানের ফোন ও নগদ বিশ হাজার টাকা ছিনতাই করে। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন সেহান। পরে রাতে মোগলাবাজার থানা অভিযোগ করা হলে পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।

Manual7 Ad Code

এ ঘটনায় সেহান আহমদ বাদী হয়ে আবজল আলী রাজু (৩১) ও তারেকুর রহমান তানভিরের (২২) বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code