সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবা আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলা’র সিলেট প্রতিনিধি মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল)-এর বাবা মো. সোনাফর আলী ঠিকাদার আর নেই।
তিনি বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব কাউপুর গ্রামস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি…..রাজিউন)।
মৃত্যুকালে সোনাফর আলীর বয়স ছিলো ৮২ বছর। তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ আজ (বুধবার) বাদ এশা বিশ্বনাথ উপজেলার মোরারবাজার মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
মো. সোনাফর আলীর আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দুয়া ও জানাযায় উপস্থিতি কামনা করেছেন সাংবাদিক নবীন সোহেল।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed