কুলাউড়ায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাদিপুর ইউনিয়নের মধ্য চুনঘর এলাকায় ঘটনাটি ঘটে। মৃত শিশুরা হল- ওই এলাকার তাহির আলীর মেয়ে মেঘলা বেগম (৮) ও বিল্লাল মিয়ার মেয়ে মোহনা বেগম (৬)।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে কুলাউড়া থানার এসআই আতিকুল আলম মৃত শিশুদের পরিবারের বরাত দিয়ে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে মেঘলা তার বাবার সঙ্গে মোহনাকে নিয়ে তাদের ক্ষেতের জমিতে যেতে চাইলে তাহির আলী বাধা দেন। পরে মোহনা ও মেঘলা বাড়ির দিকে ফিরে যায়।
সন্ধ্যার দিকে মোহনার বাবা তাহির আলী বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবার পানিতে তাদের লাশ ভাসতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
Related News
শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধার
Manual1 Ad Code কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।Read More
বড়লেখায় মুন্নির মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন ‘উধাও’, তালাবদ্ধ ঘর
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্যRead More



Comments are Closed