কুলাউড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুর ১টার দিকে উপজেলার কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র আবু সুফিয়ান (৫২) ও নরসিংহ বুনার্জি একই ইউনিয়নের ফলতলা চা বাগানের সুরেন্দ্র বুনার্জির ছেলে নরসিংহ বুনার্জি (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুলাউড়া-জুড়ী সড়কের আছুরিঘাট এলাকায় কুলাউড়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আবু সুফিয়ান ও নরসিংহ বুনার্জি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ২ মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ জানান, সুফিয়ান ও নরসিং মোটরসাইকেলে করে জুড়ী থেকে কুলাউড়ার দিকে আসছিলেন। পথে আছুরিঘাট সংলগ্ন বেগমানপুর এলাকায় শাপলা ব্রিকসের সম্মুখে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সুফিয়ানের মৃত্যু হয়।
পরে আহত নরসিং বোনাজী স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাওয়ার পথে নরসিং মারা যান। দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed