সিলেটে প্রায় দুই লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে প্রায় দুই লাখ টাকার ভারতীয় পণ্যসহ ৩ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দর্শন দেউড়ি এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তাদের বহনকারী গাড়িতে তল্লাশি চালিয়ে ৫৬০ প্যাকেট ভারতীয় পাপড় জব্দ করা হয়।
আটক পণ্যের আনুমানিক মূল্য ১ এক লক্ষ ৮৯ হাজার ৬০০ টাকা।
আটককৃতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক শিপুল বিশ্বাস (২৪), মো দেলোয়ার হোসেন ওরফে দিলু (৩০) ও মো. রুকসান মিয়া (২৬)।
এসময় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি ক্যার্ভাড ভ্যান (রেজি: নং- সিলেট ছ-১১-০৮৩০) জব্দ করা হয়।
এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে এসএমপির কোতয়ালী মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। (মামলা নং- ৪৬, তারিখ-২৬.০১.২০২৪)।
এসএমপির পুলিশ সুপার (সুপারনিউমারারি) এডিসি, মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed