ময়মনসিংহে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দায় আলুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চিনিবোঝাই পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পিকআপ এর সাথে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটলে ঘটনাস্থলেই পিকআপের ড্রাইভার মারা যায়। গুরুতর আহত অবস্থায় একজনকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরক চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার ঘোষবের গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে পিকআপ ড্রাইভার কামরুল ইসলাম (২২), পিকআপ যাত্রী একই উপজেলার সন্ধাকূড়া গ্রামের মৃত উসন আলীর ছেলে আব্দুল কাদির (৪৫) ও আকনপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মিজানুর রহমান (৪৮)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে পিকআপচালক ঘটনাস্থলে ও অপর দু’জনকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed