Main Menu

জৈন্তাপুরে দাড়িয়ে থাকা এ্যাম্বুলেন্সকে চাপা দিলো ট্রাক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর বাজার এলাকায় দাড়িয়ে থাকা একটি এম্বুলেন্সকে একটি বেপরোয়া ট্রাক চাপা দিয়েছে। এতে এম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গেছে। এঘটনায় এ্যাম্বুল্যান্স চালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা এ্যাম্বুল্যান্সচালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।

শনিবার (২০) জানুয়ারি বিকেল ৪টার দিকে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর এ্যাম্বুলেন্সকে জাফলং গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে করে একটি বৈদ্যুতিক খাম্বা ও এ্যাম্বুলেন্স দুমড়ে মুচড়ে যায়।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা ইলিয়াস জানান আমার পরিবার অসুস্থ হওয়ায় সিলেট হাসপাতালে নেওয়ার জন্য এ্যাম্বুলেন্স আসে। গাড়িটি বাড়ির সামনেই সাইট করে রাখা ছিলো। আমার পরিবার গাড়িতে উঠার আগ মূহুর্তে হঠাৎ করেই ট্রাকটি এ্যাম্বুলেন্সকে চাপা দেয়। ভাগ্য ক্রমে আমার পরিবার বেঁচে যায়।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান কার্যালয়ের এমডি সেকশনের ব্যবস্থাপক (সমন্বয়) মো. শাহ আলম বলেন- খবর জানতে পেরে আমাদের লোকজন ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত বলতে পারবো।

 

Share





Related News

Comments are Closed