ঘন কুয়াশার কারণে ঢাকার দুটি ফ্লাইট নামলো সিলেটে
বৈশাখী নিউজ ডেস্ক: নির্ধারিত গন্তব্য ঢাকার হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরের পরিবর্তে সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে দুটি আন্তর্জাতিক ফ্লাইট।
ঘন কুয়াশার কারণে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট দুটি শনিবার সকালে শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ওসমানী বিমানবন্দরে নামে। প্রায় এক ঘন্টা পর যাত্রীদের নিয়ে ফের ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে ফ্লাইট দুটি।
ইউএস বাংলা এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক বেলায়েত হোসেন লিমন জানান, ঘন কুয়াশার কারণে চীনের গুয়াংজু ও কাতারের দোহা থেকে ছেড়ে আসা দুটি ফ্লাইট নির্ধারিত গন্তব্য ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। তাই ফ্লাইট দুটি ডাইভার্ট হয়ে ওসমানীতে অবতরণ করে।
তিনি জানান, সকাল ৯টা ৪৪ মিনিটে গুয়াংজু থেকে আসা ফ্লাইট ওসমানীতে অবতরণ করে সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর দোহা থেকে আসা ফ্লাইট সকাল ৮টা ৫৫ মিনিটে ওসমানীতে অবতরণ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল ১০টা ৪০ মিনিটে।
প্রসঙ্গত, ঘন কুয়াশার কারণে গেল কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইট ঢাকায় নামতে না পেরে ডাইভার্ট হয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed