দোয়ারাবাজার সীমান্তে চোরাই মোটরসাইকেল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে একটি ভারতীয় চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে স্থানীয় বাঁশতলা বিজিবি ক্যাম্পের টহলদল।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ জানুয়ারী) মধ্যরাতে অভিযান চালিয়ে সীমান্তের জিরো পয়েন্ট স্থানীয় বাংলাবাজার ইউনিয়নের ঝুঁমগাঁও (খাসিয়াবাড়ি) গ্রামের একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় (তেলের টাংকিতে ROYEL ENFTELD এবং টুলবক্সে METEOR লিখা) লাল-নীল রঙের ৩৫০ সিসির একটি ভারতীয় চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জানতে চাইলে বাঁশতলা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার খাদেমুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা রুজু হয়েছে, শিগগির উদ্ধার হওয়া জব্দকৃত মোটরসাইকেলটি সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed