Main Menu

সিলেটে ২৮৭ বস্তা ভারতীয় চিনিসহ দুজন আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর টিলাগড় থেকে ট্রাকে বহন করা ২৮৭ বস্তা ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। জব্দকৃত চিনির বাজারমূল্য আনুমানিক ১৮ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকা।

গত শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টিলাগড় পয়েন্টস্থ ভাইভাই পাইকারীবাজারের সামনে অভিযান চালিয়ে চিনির চালানটি আটক করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা সাইফুল ইসলাম।। এসময় চোরাচালানপণ্য পরিবহণের দায়ে ট্রাকটিও জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃতরা হলো- যশোরের কেশবপুর থানাধীন মধ্যকুল গ্রামের মৃত সামাদ সরদারের ছেলে মাহবুবুর রহমান (৩২) ও যশোর কোতোয়ালী থানাধীন যশোর খুড়কি এলাকার বাবু ডালির ছেলে ইব্রাহিম হোসেন (২৫)।

চিনি চোরাচালানের ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে এসএমপির শাহপরাণ (রহ.) থানায় মামলা (মামলা নং- ০৬, তারিখ-১৩.০১.২০২৪ খ্রিঃ) দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed