শ্রীমঙ্গলে মাছের মেলায় লাখ টাকার বাঘাইড়!
বৈশাখী নিউজ ডেস্ক: পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের শেরপুর ও শ্রীমঙ্গলে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা। মেলায় গিয়ে দেখা যায়, ছোট বড় মিলিয়ে বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। ক্রেতার পাশাপাশি মেলায় মাছ দেখতে আসা মানুষের ভিড় ছিল লক্ষণীয়।
রোববার (১৪ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী মাছের মেলায় গিয়ে দেখা যায়, মফিজ মিয়া নামের এক মাছ ব্যবসায়ী বড় আকারের বাঘাইড় মাছ (স্থানীয় নাম বাঘ মাছ) নিয়ে এসেছেন। তিনি মাছটির দাম হাঁকাচ্ছেন এক লক্ষ টাকা।
ব্যবসায়ী মফিজ মিয়া জানান, ৫০ কেজি ওজনের বাঘাইড়টি এখন পর্যন্ত দাম উঠেছে ৬০ হাজার টাকা।
মেলায় আরেকজন মাছ ব্যবসায়ী মো. হারুন মিয়া এনেছেন আরেকটি বাঘাইড়। এটির দাম হাকাচ্ছেন ৯০ হাজার টাকা। এখন পর্যন্ত তার ৪৫ কেজি ওজনে মাছটির দরদাম হয়নি।
মাছ ব্যবসায়ী হাবিব মিয়া নিয়ে এসেছেন ৩৫ কেজি ওজনের একটি চিতল মাছ। যার দাম হাকাচ্ছেন ৭২ হাজার টাকা। এখন নপর্যন্ত এটিরও কোন দরদাম করেনি ক্রেতা। তবে রাতে বিক্রি হয়ে যাবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। মেলায় ক্রেতা কম মাছ দেখতে আসা স্থানীয় লোকজনের ভীড় লক্ষ করা গেছে।
মাছ ব্যবসায়ীরা জানান, দিনে ক্রেতা কম হলেও রাতে শুরু হবে মূল বেচা-বিকি।
প্রতি বছরই শ্রীমঙ্গলের এই পৌষ সংক্রান্তির মাছের মেলায় স্থানীয় মাছের পাশাপাশি সিলেটের সুরমা, কুশিয়ারা, মনু নদী ও হাকালুকি হাওর সুনামগঞ্জের হাওর থেকে নিয়ে আসা হয় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। এছাড়াও মেলায় বড় বাঘাইড়, বোয়াল, চিতল, রুই, কাতল, গজারসহ নানান প্রজাতির মিঠাপানির মাছের সমাহার হয় এই মাছের মেলায়।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed