সিলেটে বিদেশি পিস্তলসহ হোটেল কর্মচারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অস্ত্রসহ শাওন ইসলাম পাবেল (১৯) নামে এক তরুণকে আটক করা হয়েছে। পাবেল নগরীর ধোপাদিঘির পাড় এলাকার হোটেল অনুরাগের কর্মচারী।
সোমবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে নগরের ধোপাদিঘীর উত্তরপাড়স্থ হোটেল অনুরাগ (আবাসিক)-এর ৪র্থ তলার একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটক পাবেল সিলেটের বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মতিনের ছেলে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- মাদকদ্রব্য নিয়ে একজন হোটেল অনুরাগে অবস্থান করছে খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় হোটেল অনুরাগের ৪র্থ তলার স্টাফদের থাকার কক্ষে তল্লাশি চালালে পালানোর সময় পাবেলকে আটক করে পুলিশ। পরে তার থাকার কক্ষ থেকে ১টি বিদেশি পিস্তল জব্দ করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পাবেল জানায়, সে ওই অস্ত্রের বাহকমাত্র। অন্য একজন তার কাছে দিয়েছে আরেকজনকে দেওয়ার জন্য। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়েরপূর্বক পাবেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed