সিলেটে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম, ব্যালট যাবে ভোরে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন।
শনিবার (৬ জানুয়ারী) সকাল থেকেই কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়।
সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কার্যালয় থেকে নগরের বিভিন্ন কেন্দ্রে সরঞ্জাম প্রেরণ করা হচ্ছে। এছাড়া উজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা পর্যায়ের কেন্দ্রগুলোতে সরঞ্জাম প্রেরণ রা হচ্ছে।
রোববার (৭ জানুয়ারি) সারাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা। তবে ব্যালট যাবে ভোটের দিন সকালে। রোববার ভোররাত ৩টায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত প্রিজাইটিং কর্মকর্তাদের কাছে ব্যালট হস্তান্তর করবেন বলে জানা গেছে।
এবার সিলেটের ৬ সংসদীয় আসনে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নির্বাচনে ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন ভোটার তাদের ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।
সিলেট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন জানিয়েছেন- সিলেট-১ আসনের কেন্দ্রগুলোর ব্যালট পেপার নির্ধারিত সময়ে (রোববার ভোররাত ৩টা থেকে) সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম শুরু হবে।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed