Main Menu

সুনামগঞ্জে ভোট কেন্দ্রসহ ৪ স্থানে আগুন দিয়ে নাশকতার চেষ্টা


বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় তিনটি স্থানে খড়ের গাদায় এবং মধ্যনগরে একটি ভোট কেন্দ্রে আগুন দিয়ে নাশকতার চেষ্ঠা করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারী) রাত এগারোটার দিকে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ধর্মপাশা-বাদশাগঞ্জ সড়কের পাশে মোদাহরপুর ও আহম্মদপুর গ্রামে আলাদা আলাদা জায়গায় তিনটি খড়ের গাদায় আগুন দেয় দুর্বত্তরা।

এসময় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর দুটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে ওইদিন দিবাগত রাত তিনটার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা।

মধ্যনগর থানার ওসি মোহাম্মদ ইমরান হোসেন জানান, মধ্যনগরের প্রতিটি ভোট কেন্দ্রে পাহারার ব্যবস্থা করা হয়েছিল। রাত তিনটার দিকে পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে ওই কেন্দ্রের একটি কক্ষের জানালা দিয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। দ্রুত আগুন নিভানোর ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ধর্মপাশা থানার ওসি শামসুদ্দোহা বলেন, অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। কোনো ভোট কেন্দ্র বা কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।

Share





Related News

Comments are Closed