সিলেটে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা এলাকায় জেলা ও মহানগর বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি লিফলেট বিতরণ ও মিছিলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় মিছিল থেকে ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারী) বাদ জুমা নগরীর আম্বরখানা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, জেলা বিএনপির মৎস সম্পাদক জালাল উদ্দিন, সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, সাবেক মহানগর বিএনপির শিক্ষা সম্পাদক আলী হায়দার মঞ্জু ও বিএনপি কর্মী মো. জেবুল মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম।
জানা যায়, শুক্রবার বাদ জুমা নগরীর আম্বরখানা এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে বিএপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও পরে মিছিলের প্রস্তুতি নেন। এসময় পুলিশ বাধা দেয় পরে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম বলেন, যানবাহন বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনার পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল নগরীর চৌহাট্টায় গিয়ে শেষ হয়।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed