Main Menu

ঘন কুয়াশায় ঢাকার বদলে সিলেটে নামলো আন্তর্জাতিক ফ্লাইট

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ১টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ করেছে।

Manual8 Ad Code

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে দুবাই থেকে আসা ইউএস বাংলার এই ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দনে অবতরণ করে। এর ৫০ মিনিট পর আবহাওয়া স্বাভাবিক হলে সকাল সাড়ে ৮টার দিকে ফ্লাইটটি ঢাকার দিকে যাত্রা করে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক রাগীব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

এর আগে গতকাল বৃহস্পতিবার ঘনকুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে নামতে না পেরে ৫টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ করেছিল। ৩ ঘন্টা পরে আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো ঢাকার দিকে যাত্রা করে।

Manual6 Ad Code

এরও একদিন আগে ২ জানুয়ারি একই কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে ৫টি ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছিল। ওই দিন রাত থেকে বিমানের এসব ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল। পরে ৩ জানুয়ারী সকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনটি ফ্লাইট ফিরে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণে দুটি উড়োজাহাজ আটকা পড়েছিল। যান্ত্রিক ত্রুটি সারিয়ে সেগুলোও ঢাকা অভিমুখে রওনা দেয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code