Main Menu

কেউ আমাকে চাপ দেয়নি, নিজেই সরে দাঁড়িয়েছি : জাপা প্রার্থী সাব্বির

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নির্বাচন থেকে সরে দাঁড়ানোর একদিনের মাথায় সুর বদলালেন সিলেট-৫ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সাব্বির আহমদ। বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি ক্ষমা চেয়ে আগের বক্তব্য প্রত্যাহার করে ফের সংবাদ সম্মেলন করেন।

এসময় তিনি বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য কেউ আমাকে চাপ দেয়নি, নিজেই সরে দাঁড়িয়েছি। জকিগঞ্জ-কানাইঘাট এলাকার জনগণ একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমার বিশ্বাস।

Manual3 Ad Code

জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক সাব্বির আহমদ বলেন, সিলেট-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছিলাম। লাঙ্গল মার্কায় জনগণের কাছে ভোটও চেয়েছি। কিন্তু মূলত নির্বাচনী মাঠে নিজ দল ও সহযোগী সংগঠনের সহযোগিতা না পেয়ে এবং পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

Manual2 Ad Code

তিনি বলেন, একটি কুচক্রীমহলের প্ররোচনায় বুধবার সংবাদ সম্মেলনে বলেছিলাম নির্বাচনের পরিবেশ ঠিক নেই। বিভিন্ন সংস্থা নির্বাচন থেকে আমাকে সহ বিভিন্ন প্রার্থীকে সরে দাঁড়ানোর জন্য হুমকি-ধমকি দিয়ে চাপ সৃষ্টি করছে। কিন্তু এ বিষয়টি একেবারেই সঠিক নয়; কুচক্রি মহলের বিষয়টি বুঝতে না পেরে তাদেরকে অভিযুক্ত করেছি -এজন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী।

Manual8 Ad Code

সাব্বির বলেন, নির্বাচন কমিশন ও সরকার সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে আইনশৃঙ্খলারক্ষাকারীবাহিনী তথা সরকারের বিভিন্ন সংস্থাও নিরলসভাবে কাজ করছে।

এর আগে বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কিছু অভিযোগ উত্থাপন করে ভোট বর্জনের এ ঘোষণা দেন তিনি।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code