সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১১ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৪টি পদে ৪০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করেছেন নির্বাচন কমিশনার।
গত ৩ জানুয়ারি বুধবার বিকেলে আইনজীবী সমিতির লাইব্রেরি হলে মনোনয়নপত্র যাচাই-বাছাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রহমান চৌধুরী এবং সহকারি নির্বাচন কমিশনার আল আসলাম মুমিন ও সজল চন্দ্র পাল পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এ.কে.এম. শমিউল আলম প্রমুখ।
এ সময় বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীগণ ছাড়াও শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ৪ জানুয়ারি ২০২৪ ইং ছিল একজন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে শেষ মূহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে সমিতির নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৭৮৯ জন। ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন আইনজীবী প্রার্থী।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদসহ ২৩টি পদে প্রতিদ্বন্দ্বীতাকারী আইনজীবীবৃন্দরা হলেন-সভাপতি পদে অশোক পুরকায়স্থ, মোঃ সামছুল হক ও সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সহ-সভাপতি-১ পদে মোঃ জালাল উদ্দিন ও মোঃ আব্দুল হাই, সহ-সভাপতি-২ পদে মোহাম্মদ আব্দুল হান্নান ও মোঃ নুরুল আমিন, সাধারণ সম্পাদক পদে গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল), মোঃ জোবায়ের বখ্ত জুবের, যুগ্ম সম্পাদক-১ পদে মোঃ সালেহ আহমদ (হীরা), মোঃ তাজ রীহান (জামান) ও ইকবাল আহমদ, যুগ্ম সম্পাদক-২ পদে মাসুম আহমদ ও মোঃ তাহমিনুল ইসলাম খান, সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মইনুল ইসলাম ও মোঃ সাইফুর রহমান খন্দকার (রানা), সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ কাদির আহমদ ও সুবল কান্তি পাল (এস.কে. পাল), লাইব্রেরি সম্পাদক পদে মোঃ মেহদি হাসান সজল ও হেনা বেগম, প্রধান নির্বাচন কমিশনার পদে প্রার্থীশূন্য, সহকারি নির্বাচন কমিশনারের ২টি পদে জামিল আহমদ ও এম. আব্দুল করিম আকবরী (বিনা প্রতিদ্বন্দীতায় বেসকারীভাবে নির্বাচিত), সহ সম্পাদকের ৩টি পদে মোঃ ওয়াজিহুদ্দিন তারিক, মোঃ নজরুল ইসলাম, মোঃ বদরুল আলম শিপন, মোঃ মোজাক্কির হোসেন ও হানিফ আহমদ, এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে সন্ধ্যা লক্ষী দে, মোঃ আখতার হোসেন খান, মোঃ আব্দুল ওদুদ, মোঃ মখলিছুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আখতার বক্স (জাহাঙ্গীর), ড. দিলীপ কুমার দাস চৌধুরী, মোঃ আব্দুল খালিক, নোমান মাহমুদ, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ ওবায়দুর রহমান, রমেন্দু সিংহ চৌধুরী, রাজ উদ্দিন, মামুন আহমদ শিকদার ও আশিক উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠিতব্য নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রহমান চৌধুরী, সহকারি নির্বাচন কমিশনার আল আসলাম মুমিন ও সজল চন্দ্র পাল সমিতির সকল বিজ্ঞ সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামRead More
শাবিপ্রবি শিকড়ের তিন দশক পূর্তিতে থাকছে দুই দিনব্যাপী নানা আয়োজন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক বিষয়ক সংগঠনRead More



Comments are Closed